Career at AG Group

নিয়োগের শর্তাবলীঃ-

(১)   আগ্রহী প্রার্থীকে আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি এবং রেফারেন্স হিসেবে দু’জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বরসহ নিম্নোক্ত ঠিকানায় আগামী ৩রা আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি প্রেরণ করতে হবে।

(২)   প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

(৩)   প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী, উদ্যমী, সদালাপী ও সৎ হতে হবে।

(৪)   অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই।

(৫)   লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান মোবাইল এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

(৬)   লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

আবেদন পাঠানোর ঠিকানাঃ-
ব্যবস্থাপনা পরিচালক,
আদর্শ ফুড বেভারেজ এন্ড কঞ্জুমার কোম্পানি লিঃ,
বাড়ি নং- ৬৮, রোড নং- ২০, সেক্টর – ১১,
উত্তরা, ঢাকা-১২৩০।
অথবা
ব্যবস্থাপনা পরিচালক,
আদর্শ ফুড বেভারেজ এন্ড কঞ্জুমার কোম্পানি লিঃ,
নয়ানগর, নয়াগোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০।